, , ,

শিরোনামঃ-




টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৩, ১৬:০২ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধির পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে মন্ত্রিপরিষদ, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলীয় প্রধান হিসাবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।  সেখান থেকে জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু ভবনে থেকে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে গণভবভন থেকে হেলিকপ্টারে করে বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছান শেখ হাসিনা। শোক দিবসে শোকের আবহ সৃষ্টি করতে মোড়ে মোড়ে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে তোরণ। বিভিন্ন স্থানে টাঙ্গানো হয়েছে ব্যানার-ফেস্টুন। বাসা-বাড়ি, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙ্গানো হয়েছে কালো পতাকা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET