, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ের ৩ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




ঠাকুরগাঁওয়ের ৩ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২৩, ২০:৩৯ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয়ভাবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ৯ আগস্ট ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-পীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদর এ ৩ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
ইতোপূর্বে জেলার হরিপুর ও বালিয়াডাঙ্গী ২ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।  এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯ টায় রাণীশংকৈল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে। নবাগত ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মণ ,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,  সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পঃপঃ কর্মকর্তা আঃ সামাদ চৌধুরী ,সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,  আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি সভাপতি আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম সুজন ও সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি ফারুক আহমেদ  উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, উপকারভোগি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে এ উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২১০জন উপকারভোগির হাতে জমি ও ঘরের দলিলপত্র তুলে দেয়া হয়। প্রসঙ্গত, উপজেলায় এ পর্যন্ত মোট ১৭৩৮ জন উপকারভোগিকে জমিসহ ঘর দেয়া হয়। এর পরেও, কোনো
ভূমিহীন-গৃহহীন বাদ পড়লে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদেরকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে মর্মে সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET