, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ঠাকুরগাঁওয়ের রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




ঠাকুরগাঁওয়ের রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ১৯:০১ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা কারীদের কঠোর ভাবে দমন করা হবে। এজন্য সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি আশরাফুল ইসলাম।

পরে উপস্থিত কাউন্সিলরদের বিপুল সমর্থনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুণরায় রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নুর ইসলাম নুরু।

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন,
আওয়ামী লীগ মানুষের সেবা করার জন্য ক্ষমতায় এসেছে। আজকে দেশের যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের জন্য।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁও জেলায় আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করার জন্য কমিটিগুলোকে নতুন ভাবে ঢেলে সাজানো হচ্ছে। আগামীতে এ জেলায় আ.লীগ শক্তিশালী সংগঠনে রুপ নিবে।

রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সন্তোষ কুমার আগরওয়ালা, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো,সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সানেয়ার পারভেজ পুলক প্রমুখ।

এরপর বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET