, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে জমির দখল নিতে রাতের আঁধারে বসতভিটায় সন্ত্রাসী হামলা, বাড়ী-ঘর ভাঙচুরসহ মামালাল লুটের অভিযোগ !




ঠাকুরগাঁওয়ে জমির দখল নিতে রাতের আঁধারে বসতভিটায় সন্ত্রাসী হামলা, বাড়ী-ঘর ভাঙচুরসহ মামালাল লুটের অভিযোগ !

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০১৯, ২১:৩৭ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ে অবৈধ পন্থায় জমির দখল নিতে রাতের আঁধারে বসতভিটায় সন্ত্রসী হামলাসহ বাড়ী-ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ অভিযোগ করেন হামলার শিকার পরিবারের সদস্য আ: সাত্তার। শনিবার (২৮ ডিসেম্বর) মধ্য রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঘনিবিষ্টুপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার। জানা যায়, পৈত্রিকসুত্রে পাওয়া ৬০ শতক করে জমি ভাগে পায় গাডু, কমরউদ্দিন ও সুলতান গং। কিন্তু গাডু গং তাদের প্রাপ্য জমির অধিক বিক্রি করার ফলে জমি সংকটে পড়ে কমরউদ্দিন ও সুলতান গং। এ অবস্থায় দীর্ঘদিন ধরে গাডু গং এর উত্তরাধিকারি রফিজউদ্দিনের সাথে সুলতান গং এর উত্তরাধিকারি সামসুল আলমের বিরোধ চলে আসছিলো। বর্তমানে সুলতান গং এর উত্তরাধিকারি শামসুল ও ইয়াসিন ৬০ শতকের চেয়েও ১১ শতক কম অর্থাৎ ৪৯ শতক জমি দখলে রাখে। কিন্তু গাডু গং এর উত্তরাধিকারি রফিজউদ্দিন ও তার সন্তানেরা সেই জমি নিজেদের দাবি করে।এ নিয়ে আদালতে মামলাসহ বিচার-সালিসও হয়। কিন্তু সমাধান না হওয়ায় এ বিরোধ থেকেই যায়। এ অবস্থায় গত ২৮ ডিসেম্বর শামসুল ও ইয়াসিনের পরিবারকে উচ্ছেদ করতে মধ্যরাতে তাদের দখলে থাকা জমিতে সন্ত্রাসী হামলা চালায় রফিজউদ্দিনের উত্তরসুরীরা। হামলায় আহত হন সামসুল আলমসহ বেশ ক’জন। হামলার শিকার সামসুল আলমের ছেলে আ: সাত্তার জানান, আমাদের প্রাপ্য জমি থেকে উচ্ছেদ করতে রাতের আঁধারে হামলা চালিয়েছে রফিজউদ্দিনের ছেলে ও ভাড়াটে সন্ত্রাসীরা।হামলার সময় তারা আমাদের দুটি গরু, তিন ভরি স্বর্ণ, একটি সাইকেল, টিউবওয়েল, খাট-দরজাসহ নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আমরা আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কায় ছেলে-মেয়েসহ সকলে নিরাপত্তাহীনতায় ভূগছি। হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত করা হয়। এ ব্যাপারে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET