, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে লটারীর মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু




ঠাকুরগাঁওয়ে লটারীর মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ১৯:৩৬ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চলতি আমন মৌসুমে প্রতিকেজি ২৬ টাকা দরে সরকারি ভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ে।
সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিনসহ জেলা কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ মৌসুমে ১৬ হাজার ২শ ২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে জেলার পাঁচটি উপজেলার কৃষকদের কাছ থেকে। এরমধ্যে সদর উপজেলায় ৬৮৬৪৮ জন কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৬০৯৫ জন কৃষক জনপ্রতি একটন করে ছয় হাজার পঁচানব্বই টন ধান সরবরাহ করতে পারবে।
কৃষি বিভাগ জানায় এ বছর জেলায় ১ লাখ ৩৬ হাজার ৯শ ২৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে । এই পরিমান জমি থেকে প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিভাগ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET