, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা




ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২৭ ২০১৯, ১৮:৫১ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ।শনিবার ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ বিডি হল চত্বরে এসে শেষ হয়। এ বছর ভিন্ন আঙ্গিকে নতুন চিত্রে ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রাটি ছিল
পুরো আওয়ামী পরিবারের মিলনমেলা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক ইউটিনের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষকে সুদীর্ঘ এই র‌্যালিতে অংশ করে।

দুপুর ১২টায় জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের তাঁতিপাড়া, কালিবাড়ি, শহীদ মোহাম্মদ আলী সড়ক, চৌরাস্তা, হলপাড়া, স্বর্ণকারপট্টি, নরেশ চৌহান সড়ক, ঘোষপাড়া, বঙ্গবন্ধু সড়ক জুড়ে র‌্যালিতে রং-বেরঙের বেলুন, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ব্যান্ডের তালে তালে কয়েক হাজার নেতাকর্মী ও আপামর জনতা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।পরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলিষ্ঠ নেতৃত্বের অগ্রণী নেতা
নজমুদ হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ হন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এসময় অশুভ শক্তি বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার পায়তারা চালাচ্ছে।তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম গোলাম ফারুক রুবেল, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো , প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম তালাশ, সাধারণ সম্পাদক, মো: পান্না, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এর আগে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাত ১২ টা ১ মিনিটে দলীয় কার্যালয়ে কেক কাটা হয় এবং সুর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা সহ বঙ্গবন্ধুর প্রতকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET