, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁও জেলা প্রশাসকের ১ শত মা ও শিশুদের মাঝে পুষ্টি খাদ্য প্রদান




ঠাকুরগাঁও জেলা প্রশাসকের ১ শত মা ও শিশুদের মাঝে পুষ্টি খাদ্য প্রদান

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২০, ১৩:৫৯ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ে গত বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে ২৯ এপ্রিল চলমান করোনা ভাইরাসে গৃহবন্দী শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে সেদিকে বিষয়ে যথাযথ খেয়াল রেখে শিশুদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তালিকাভূক্ত ল্যাকটেটিং মাদারের সন্তানদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার জন্য একশত জন শিশুর মাঝে পুষ্টিকর খাবার এবং তাদের মায়েদের জন্যও চাল, ডাল, আলু, লাউ ও পুইশাক সহ মিল্ক ভিটার দুধ বিতরণ  করেন জেলা প্রশাসক ড:কেএম কামরুজ্জামান সেলিম।এবিষয়ে
বিতরণকালে জেলা প্রশাসক  বলেন,মারাত্মক প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে কর্মক্ষম মানুষ গুলো কর্মহীন হয়ে যাওয়ার কারণে হয়তো এ শিশুদের বাবা  মায়েরা প্রধানমন্ত্রীর উপহার করোনায় ত্রাণ সামগ্রী পাচ্ছেন।
তবুও আমাদের আগামির প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত রাখার লক্ষ্যে তাদেরকে সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এছাড়া তিনি আরো বলেন,আগামীকাল থেকে এ তালিকায় যুক্ত হবে ডিম। পরে তিনি সকলকে সুস্থ ও নিরাপদ থাকতে ঘরে থাকার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET