২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঠাকুরগাঁও-৩ আসনে “নৌকার লক্ষ্যে নারীদের ঐক্যের ” বিশাল সমাবেশ




ঠাকুরগাঁও-৩ আসনে “নৌকার লক্ষ্যে নারীদের ঐক্যের ” বিশাল সমাবেশ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০১৮, ১৭:১০ | 745 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি:
 শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের জন্য “নৌকার লক্ষ্যে নারীদের ঐক্যের” বিশাল মহিলা সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে নৌকার প্রার্থীর দাবী জানিয়েছে বক্তারা।
শনিবার বিকাল ৪টায় আওয়ামীলীগের আয়োজনে রাণীশংকৈল মডেল স্কুল মাঠে মহিলা সমাবেশে বক্তারা এ দাবী জানায়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে এ এলাকার মহিলারা নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য কোমড় বেধে অপেক্ষা করছে।
৩০১ আসনের জাতীয় সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটার এর সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইমদাদুল হক। এছাড়াও অন্যান্যদের মধ্যে রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য সুরাইয়া জেসমিন বিউটি সহ স্থানীয় আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। নারী উন্নয়নের ক্ষেত্রে সরকার যেসব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে, সেসব উন্নয়নের বার্তাগুলো আমরা আমাদের নারী কর্মীদের মাধ্যমে সমাজে ছড়িয়ে দিতে চাই।
সেই সঙ্গে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন তিনি ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET