, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডিজিট্যাল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিগত শিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি




ডিজিট্যাল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিগত শিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২২, ২০:৪২ | 971 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর পরামর্শে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে,সারাদেশে নতুন কওে ১০হাজার শেখ রাসেল ডিজিট্যাল ল্যাব স্থাপন করা হবে। এসব ল্যাবের মাধ্যমে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তিগত শিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠবে এবং দেশের আইসিটি সংক্রান্ত বিষয়ে অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখবে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ে ডিজিট্যাল ল্যাব পরিদর্শন শেষে এসব কথা বলেন,ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ।
আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত শেখ রাসেল স্কুল অফ ফিউচার স্থাপনের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে তিনি এই পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ৬আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি,ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান ও গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মো.আসাদুজ্জামান,সহকারী কমিশনার ভুমি মোছা.শামিমা আক্তার জাহান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলামসহ স্কুলের শিক্ষকগণ ও আওয়ামীলীগ দলীয় নের্তৃবৃন্দ । এর আগে তিনি জয়পুরহাট,হাকিমপুর ও বিরামপুর উপজেলায় ল্যাব পরিদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET