খুলনার ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরাফাত জামিল। উপস্থিত ছিলেন স্প্রেয়ার ম্যাকানিক সৌমেন্দু কুমার পাল , কৃষক সাধন সরকার , হামিদা বেগম , রেহেনা বেগম , মিজানুর রহমান , রাজিব কুমার পাল প্রমুখ। প্রশিক্ষণে মোট ৩০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
Please follow and like us:









