, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিশু শ্রমিকের মৃত্যু




ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিশু শ্রমিকের মৃত্যু

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২৩, ০২:৩১ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে রিয়াদ খান (১৩) নামের এক মটর গ্যারেজ শ্রমিক মারা গেছে। সে উপজেলা সদরের গোলনা গ্রামের আনোয়ার খানের ছেলে। গতকাল বুধবার দুপুরে ডুমুরিয়া কলেজের বিপরীত পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলা সদরের গোলনা গ্রামের আনোয়ার খানের ছেলে রিয়াদ খান বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। সে ডুমুরিয়া কলেজের বিপরীতে খুলনা-সাতক্ষীরা সড়কের পাশে একটি সাফিয়া মটর গ্যারেজের শ্রমিক ছিল।  বুধবার দুপুরের দিকে রিয়াদ কাজকর্ম সেরে হাত-পা ধোয়ার জন্য পেছনের পুকুরে যায়। পুকুরে ইদুঁর ও মাছ চোর ধরতে দেয়া ছিল কারেন্ট সংযোগ। তখন ওই কারেন্টের তারে জড়িয়ে গ্যারেজ শ্রমিক রিয়াদ মারা যায়। জানা গেছে, কিশোর রিয়াদ খান একই গ্রামের জাফর মোল্ল্যার গ্যারেজ শ্রমিক ছিল এবং পেছনের পুকুরটি ছিল জাফরের বাবা বক্কার মোল্ল্যার। পুকুরের মাছ চোর ও ইদুঁর রোধে বক্কার মোল্ল্যা ওই কারেন্ট সংযোগ দেন বলে জানা গেছে। বক্কার মোল্ল্যা তার মৎস্য ঘেরে  ধাপ তোলায় রিয়াদ কে দিয়ে কাজ করাতে থাকে পরে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে এবং মৃতদেহ ডুমুরিয়া হাসপাতালে রয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET