, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার খর্ণিয়ায় ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ




ডুমুরিয়ার খর্ণিয়ায় ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২৩, ২০:২২ | 757 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ইটভাটা শ্রমিক সমিতির আয়োজনে খর্ণিয়া বাজার ভদ্রদিয়া সড়কে হাজার হাজার নারী-পুরুষ ভাটা শ্রমিকদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় এক ঘন্টা সড়কের দুই পাশের দোকান ও যান চলাচল বন্ধ থাকে। উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শ্রমিক শেখ শহীদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শেখ শাহিনুর রহমান শাহিন, জুলফিকার আলী গাজী, রফিক মহলদার, জাহাঙ্গীর আলম, নার্গিস বেগম, মুজিবুল সরদার, গাজী শহীদ, গৌতম পাল, হরিপদ পাল, বিল্লাল হোসেন, মরিয়ম বিবি, মাহফুজা বেগম, পারভীন আক্তার, আয়রা বেগম, জোসনা বেগম, আলেয়া বেগম, খায়রুল সরদার, আলামিন সরদার, রেজাউল মোড়ল, ইমান আলী মোড়ল, ফজলু গাজী, হাফিজুর রহমান, রেজোয়ান হোসেন, আখেরাত সরদার প্রমূখ। বক্তারা বলেন ইটভাটা বন্ধ হয়ে গেলে আমাদের হাজার হাজার ভাটা শ্রমিক উপার্জনের পথ বন্ধ হয়ে পথে উঠা ছাড়া আর কোন উপায় থাকবে না। অবিলম্বে ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, সম্প্রতি ডুমুরিয়ায় ১৪ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET