, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার চেচুড়ী কাছারি বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জল ঘোলা করছে কুচক্রী মহল




ডুমুরিয়ার চেচুড়ী কাছারি বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জল ঘোলা করছে কুচক্রী মহল

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২৩, ০৩:৩৫ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার চেচুড়ি কাছারি বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে স্থানীয় একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল জল ঘোলা করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্পূর্ণ সরকারি বিধি মোতাবেক নিয়ম তান্ত্রিকভাবে ১০-৩- ২০২৩ তারিখে বিদ্যালয় কক্ষে ৩টি পদে নিয়োগ পরীক্ষার জন্য কর্তৃপক্ষ প্রস্তুতি গ্রহণ করে এ সময় ল্যাব এসিস্টেন্ট ও আয়া পদে সরকারি বিধি মোতাবেক পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায়  উক্ত পদ দু’টির পরীক্ষা স্থগিত রাখা হয় এবং নৈশ্য প্রহরী পদে নিয়োগ পরীক্ষাটি উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর উপস্থিতিতে স্বচ্ছতার ভিত্তিতে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়। কাছারি বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান বলেন, স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি অসৎ উদ্দেশ্যে তাদের পছন্দের লোক নিয়োগের ব্যাপারে নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছে। তারা অপ- প্রচারের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জিএম আনিসুর রহমান বলেন, রাজনৈতিক মতানৈক্যতার কারণে এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে শত্রুতা করে আসছে। আমার সমস্ত কাজেই তাদের বিরোধিতা থাকে বলে এই বিষয়টি মাথায় রেখেই আমি আমার কাজ গুলো সম্পূর্ণ আইনগতভাবে ও স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি। ওই মহলটি এখন আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে নানা অপপ্রচারের মাধ্যমে নিয়োগ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET