ডুমুরিয়ায় এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক জ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার সময় বিদ্যালয় প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। বক্তব্য রাখেন শিপ্রা রাণী, মোঃ জিল্লুর রহমান, দেবাশীষ কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার দে,সামসুজ্জামান, শিখা রাণী দাস প্রমুখ।
Please follow and like us:









