ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে বিদ্যালয়ে আয়োজিত নির্বাচনে ৬১৯জন ভোটারের মধ্যে ৫১১ জন ভাটার ভোটাধিকার প্রয়োগ করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় ৪টি পদের বিপরীতে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।এরমধ্যে আবু হানিফ মোড়ল ৩৬৩ ভোট,মোজাফফর মোল্ল্যা ৩৫২ ,রেজাউল করিশ শেখ ২৩৫ ও শেখ রেজাউল করিম ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।পরাজিত প্রার্থীদের মধ্যে উজ্জ্বল কুমার সরকার ২০৪ ভোট,হাবিবুর রহমান ১৬৮ও প্রসাদ হালদার ১৫৫ ভোট পেয়েছে।নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ।সাথে ছিলেন একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, সহকারি শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল,প্রধান শিক্ষক সাধন কুমার মুখার্জী ও থানার উপ-পরিদর্শক আবদুল করিমসহ সঙ্গীয় ফোর্স।
Please follow and like us:









