, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে সফল নারী উদ্যোক্তা ও আ’লীগ নেত্রী হাসনা হেনা চেয়ারম্যান পদে নৌকার দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচার প্রচারণায় এগিয়ে।




ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে সফল নারী উদ্যোক্তা ও আ’লীগ নেত্রী হাসনা হেনা চেয়ারম্যান পদে নৌকার দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচার প্রচারণায় এগিয়ে।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২১, ২১:৫৩ | 1367 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ ডুমুরিয়া উপজেলার ১নং ধামালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সফল নারী উদ্যোক্তা, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক, জেলা শাখার সদস্য ও উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য হাসনা হেনা নৌকার দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে সাধারণ মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করবেন তিনি। নির্বাচনী প্রচারণায় নেমে ইতিমধ্যে ইউনিয়নের ৯ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, উঠান বৈঠক ও মতবিনিময় করছেন। নারী প্রার্থী হিসেবে চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটা স্থানে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন তিনি।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার অন্তর্ভূক্ত ১নং ধামালিয়া ইউনিয়নটি শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ও আধুনিকতার দিক দিয়ে এই অঞ্চলের মানুষ গুলো বরাবরই ভালো অবস্থানে রয়েছে। রাজনীতির পাশাপাশি এ-জনপদের মানুষ ব্যবসা বানিজ্যে ও চাকুরীর ক্ষেত্রে রয়েছে এগিয়ে। রাজনীতির দিক দিয়েও এখানে ক্ষমতাসীন ও বিরোধী দলের শক্ত অবস্থান রয়েছে। এ অঞ্চলের মানুষের রাজনীতিতে রয়েছে ব্যাপক সক্রিয় ভূমিকা। সক্রিয় ভূমিকা থাকার কারণে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যেও প্রতিযোগীতা। একারণে নির্বাচন এলেই বরাবরের মতো শুরু হয় মনোনয়ন যুদ্ধ। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান প্রার্থী হিসাবে চুড়ান্ত পর্বের জন্য যুদ্ধে নেমেছেন সৎ ও কর্মী বান্ধব, উদর ও সাদা মনের মানুষ, মানবিক ও সামাজিক নিরপেক্ষতার সূত্রে গাঁথা একজন পরিশ্রমী ও সফল নারী উদ্যোক্তা হাসনা হেনা।
জন্ম সূত্রে আওয়ামীলীগ পরিবারের সন্তান ডুমুরিয়া মহিলা কলেজে লেখাপড়া করা অবস্থায় ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবনে হাতে খড়ি ঘটে। বিবাহের পর রাজনীতি আর নারী ভিত্তিক উন্নয়ন কার্যক্রম শুরু করেন। ২০১১সাল হতে ২০১৬ সাল পর্যন্ত তিনি ধামালিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য নির্বাচিত হয়ে নিষ্টার সহিত দায়িত্ব পালন করেন। উপজেলা পরিষদের সংরক্ষিত আসন-১ (ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা) এর সাবেক নির্বাচিত উপজেলা পরিষদ সদস্য ছিলেন তিনি। রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ছিলেন। বর্তমানে টোলনা পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য এবং মানব ও ওরা ২১স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে থেকে দায়িত্ব পালন করছেন। একজন “সেরা নারী উদ্যোক্তা” হিসেবে মাছ ও নার্সারীর ক্ষুদ্র ব্যবসা ও ঠিকাদারীর কাজ করছেন। নারী অধিকার সংগঠন রুপান্তরের অপরাজিতা সদস্যও তিনি।
২০১৯সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রায় ৪০হাজার ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, বাল্য বিবাহ প্রতিরোধে সমাজে নারীদের সচেতন ও কুসংস্কার দূর করে ছেলেমেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে চলেছেন। একজন মানবিক, সামাজিক ও নিরপেক্ষতা নীতি নিয়ে চলার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ধামালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে নিয়ে এলাকাবাসী আলোচনাসহ নড়েচড়ে বসেছে। বিগত নির্বাচন গুলোতে যে সকল প্রার্থী জয়লাভ করেছেন তাদের মধ্যে কোন জনপ্রতিনিধি এলাকার জনগনের প্রত্যাশা পূরণ করতে পারেনি। নির্বাচনের আগে অনেক প্রতিশ্র“তি দিলেও তারা পুরণ করতে ব্যর্থ হয়েছে। তাই এলাকাবাসীর অনাকাক্ষিত প্রত্যাশা পুরণ ও তাদের পাশে থেকে নিরপেক্ষভাবে কাজ করবে বলে এই অঙ্গীকারাদ্ধ হয়ে সকলকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন তিনি। এ ইউনিয়নের প্রথম নারী প্রার্থী হওয়ায় পুরুষের পাশাপাশি বিশেষ করে নারী ভোটারদের মাঝে বেশ উৎসাহ দেখা যাচ্ছে।
স্বামী বাবুল আকতার জোয়াদ্দার উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, খুলনা সরকারী এমএম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক, খর্ণিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ধামালিয়া ইউনিয়ন আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবারটি আ’লীগের সাথে সম্পৃক্ত ও সুশিক্ষিত পরিবার বলেই এলাকায় এবং ইউনিয়ন জুড়ে তাদের রয়েছে পরিচিত। প্রতিটা পাড়া মহল্লাবাসীর সাথে রয়েছে পারিবারিকভাবে আতœীয়তার সম্পর্ক। এই পরিবারটি আজীবন এলাকার গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে থেকে সাহায্যে সহযোগীতা করেছেন। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হওয়ায় সর্বক্ষেত্রে রয়েছে ব্যাপক জনসমার্থন।
এব্যাপারে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হাসনা হেনা বলেন, জন্ম সূত্রে তিনি ও তার পরিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আ’লীগের রাজনীতিতে বিশ্বাসী। একারনে জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে লেখাপড়ার পাশাপাশি রাজনীতিতে সবসময় একজন সাধারণ কর্মী হয়ে কাজ করেছেন জনকল্যানে। বাকী জীবন বঙ্গবন্ধু পরিবারের আদর্শ নারী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার একজন কর্মী হিসাবে মানুষের জন্য কাজ করে যাবেন। আর এজন্যই ইউনিয়ন বাসীর ভালবাসা ও অনুরোধে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন। রাত দিন পরিশ্রম করেও চলেছেন। দলীয় মনোনয়ন ও সিন্ধান্তকে সম্মান করে আ’লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ এবং ডুমুরিয়ার মা মাটি মানুষের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, শ্রদ্ধাভাজন নারায়ন চন্দ্র চন্দ এমপি স্যারের চুড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আসন্ন ইউপি নির্বাচনে একজন নারী চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাতৃতুল্য প্রধানমন্ত্রী তার হাতেই নৌকার দায়িত্ব অর্পন করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET