, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করায় আওয়ামীলীগ থেকে বহিষ্কার -৩১।




ডুমুরিয়ার নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করায় আওয়ামীলীগ থেকে বহিষ্কার -৩১।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২১, ২১:০০ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় শরাফপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থানসহ বিদ্রোহী প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহন করায় ৩১ জন নেতা-কর্মীকে আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করা হয়েছে । শরাফপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আহবায়ক মোঃ রেজাউল করিম গোলদার স্বাক্ষরিত এক পত্রে এতথ্য জানানো হয়।

জানা গেছে, গেলো ১১নভেম্বর দ্বিতীয় ধাপে ডুমুরিয়া উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী এইচ,এ,আই,এম উবাঈদ উল্লাহ’র নৌকার পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী শেখ রবিউল ইসলামের চশমা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহন করার দায়ে দলীয় গঠনতন্ত্রের ৪৭ (১১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগের দল থেকে ৩১জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নবদ্বীপ কুমার দাশ, জিয়াউল হক মিঠু, আঃ হাকিম বাদল, আলমগীর হোসেন মোড়ল, নুরুজ্জামান মিলন, মঞ্জু মোল্যা, অমৃত সাগর দাস, শ্যামল কান্তি দাশ, কিনু রাম দাশ, সঞ্জয় গোলদার, রাম সরদার, সেলিম তরফদার, মিন্টু সরদার, হাফিজুর মোল্যা, পুলিশ কৃষ্ণ রাহা, রমেশ কুন্ডু, রোকেয়া খাতুন, মোজাফ্ফর হোসেন শেখ, মিন্টু ফকির, নিখিল চন্দ্র মন্ডল, অমিনুর মোল্যা, হাবিবুল্লাহ বাবলু, মেহেদী হাসান লেলিন, মনিরুজ্জামান বাবু, ইমরান হোসেন, নাহিম বিশ্বাস, প্রভাত মন্ডল, লাকী সুলতানা, শেখ কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক গাজী ও রানা শেখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET