, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত।




ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২২, ১৭:৩৪ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ‍্যোগে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার  পরিষদ চত্বরে মানব বন্ধন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান।  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, কমিটির সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার, উপজেলা ইন্সটেক্টর মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, আতিয়ার রহমান মোড়ল, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, রেবেকা হক, বিউটি বিশ্বাস, রবীন্দ্রনাথ বৈরাগী, অশোক ফৌজদার, আবু বক্কার ফকির প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET