, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ডুমুরিয়ায় আপার ভদ্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত।




ডুমুরিয়ায় আপার ভদ্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২২, ২৩:০৯ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য ডুমুরিয়ায় চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার সময় আপার ভদ্রা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগীতা হয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলে । এসময় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী। সভায় প্রধান অতিথি ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। নৌকা বাইচ প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, সম মুস্তাফিজুর রহমান দুলু, প্রহ্লাদ ব্রহ্ম, সরদার ওহিদুল ইসলাম, সরদার শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম ব্রাউন, বিএনপির নেতা এম এ সালাম, সরদার দৌলত হোসেন, বিএম হাবিবুর রহমান হবি, জাতীয় পার্টির নেতা শেখ শহিদুল ইসলাম, গাজী মিজানুর রহমান, মুজিবুর রহমান প্রমুখ। প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেন মুস্তাফিজুর রহমান টিটুর নৌকা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET