, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্প-২ এর আরও ৯০টি ঘর যাচাই বাছাই সম্পন্ন।




ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্প-২ এর আরও ৯০টি ঘর যাচাই বাছাই সম্পন্ন।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২২, ১৪:৩১ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্প-২এর অধীনে আরও ৯০টি ঘর যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ যাচাই বাছাই কাজ সম্পন্ন হয়।
জানা যায়, আশ্রয়ন প্রকল্প-২এর অধীনে বরাতিয়া ৯০টি গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। যার ফলে ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া বরাতিয়া মৌজায় গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। ৯০টি গৃহ বরাদ্দের জন্য আবেদনকারীদের মধ্য হতে প্রকৃত ভূমিহীনদের স্বচ্ছতাও জবাবদিহিতার মাধ্যমে যাচাই বাছাই করে চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, বয়ারসিং ইউনিয়ন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ঈমাম হোসেন, ইউপি সদস্য পলাশ দাস, শেখ রাশেদুল ইসলাম,পতিরাম মন্ডল, সংরক্ষতি মহিলা সদস্য ফিরোজা বেগম প্রমুখ। এছাড়া আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে চুকনগর বাজারে ৬৫টি ঘর গতমাসে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET