, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় কালীবাটী স্কুলে সঞ্জয় প্যানেল নিরঙ্কুশ বিজয়




ডুমুরিয়ায় কালীবাটী স্কুলে সঞ্জয় প্যানেল নিরঙ্কুশ বিজয়

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ০৬ ২০২২, ২০:৪৮ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি প্যানেলে ৫ জন প্রার্থীর বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এতে প্রভাষক ননী গোপাল মন্ডল ও সঞ্জয় মল্লিক দুটি প্যানেলে হাড্ডা হাড্ডি লড়াইয়ে সঞ্জয় মল্লিকের প্যানেল নিরঙ্কুশ বিজয় হয়েছে। বুধবার বিদ্যালয় কক্ষে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১৯ জন ভোটারের মধ্যে ২১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সঞ্জয় মল্লিক প্যানেলে দিপংকর বাগচী ১০৮ , আশুতোষ মন্ডল ১০৭, জয়ন্ত মল্লিক ১০৭, সুভাষ হালদার ১০৫ ও সংরক্ষিত মহিলা সদস্য রিপা সরকার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্ব›িদ্বতায় শিক্ষক প্রতিনিধি অনুপ মন্ডল, দিপংকর বিশ্বাস এবং দাতা সদস্য অপূর্ব মল্লিক নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মহীতোষ বল, স্থানীয় ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল ও এসআই রফিকুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET