, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় কোভিড-১৯ প্রতিরোধে ১১২জন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সচেনতনা সামগ্রী বিতরণ




ডুমুরিয়ায় কোভিড-১৯ প্রতিরোধে ১১২জন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সচেনতনা সামগ্রী বিতরণ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২২, ১৮:১৭ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেসরকারী উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে ডুমুরিয়ায় কোভিড-১৯ প্রতিরোধে স্কুলের শিক্ষার্থীদের সচেনতনা বৃদ্ধির লক্ষ্যে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনী, মাস্ক, সাবান ও হ্যান্ড সানিটাইজার বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে পিএএসিআরএমডিসি প্রকল্পের বাস্তবায়নে ”সবাই মিলে শপথ করি, করোনা মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলার ১২টি ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ মোট ১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার প্রদর্শনী, মাস্ক, সাবান ও হ্যান্ড সানিটাইজার বিতরণ করা হয়।
এসময় ২নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের আওতায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১২জন শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উক্ত মালামাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঘুনাথপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম জোয়ার্দ্দার। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারমান মনোজিত বালা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ তদন্ত কেন্দ্র এসআই মোঃ এনায়েত শিকদার, ইউপি সদস্য মুজাহিদ রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহিনুর বেগম।
বক্তব্য রাখেন দলিত সংস্থার অডিট ম্যানেজার উত্তম কুমার দাস, প্রকল্প ব্যবস্থাপক মোঃ আল আমীন, সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস, ফাইনান্স এ্যান্ড এ্যাডমিন অফিসার হরিচাঁদ দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলিতের ফিল্ড সুপারভাইজার সামসুন নাহার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET