ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার বিদ্যালয় কক্ষে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৪১৬ জন অভিভাবক ভোটারের মধ্যে ২৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২ জন পুরুষ অভিভাবক সদস্য পদের বিপরীতে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এতে মোঃ মহসীন হোসেন খান ফুটবল প্রতীকে ২১৫ ও মোঃ শামীম হোসেন খান বই প্রতীকে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সংরক্ষিত মহিলা সদস্য পদে তানজিলা বেগম ও সুবর্ণা খাতুন নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শিকদার জার্জিস হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দীপ্তি রায় ও এসআই মোঃ আবু বকর।









