, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ডুমুরিয়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট পঞ্চম ম্যাচে হরিদাসকাটি ইউনিয়ন ১ গোলে বিজয়ী




ডুমুরিয়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট পঞ্চম ম্যাচে হরিদাসকাটি ইউনিয়ন ১ গোলে বিজয়ী

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২২, ১৯:১০ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে খেলায় অংশ গ্রহণ করেন প্রথম রাউন্ডে খ গ্রুপের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন ফুটবল দল বনাম ডুমুরিয়ার সাহস ইউনিয়ন ফুটবল দল। এতে হরিদাসকাটি ফুটবল দল ১-০ গোলে সাহস ইউনিয়ন ফুটবল দল কে পরাজিত করে বিজয়ী হন। ম্যান অফ দ্যা ম্যাচ হন নাইজেরিয়ান খেলোয়াড় ইমা। খেলা পরিচালনা করেন মোশারফ হোসেন। সহকারী ছিলেন মঞ্জুরুল ইসলাম, মুক্তার হোসেন। ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, বাসার শেখ ও নাসির উদ্দিন। খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান, শেখ রবিউল ইসলাম রবি, মিলন কান্তি মল্লিক, খান আঃ রাজ্জাক, অধ্যাপক সুশীল কুমার মন্ডল, শিবপদ গোলদার, আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান টিপু, অশোক দেবনাথ, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার, হাদিউল ইসলাম, সরদার শফিউল্লাহ, মৃনাল বিশ্বাস, গনেশ মন্ডল,শুভংকর রায় প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET