, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৩, ১৪:৩৮ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ডুমুরিয়া বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার ও উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান মিন্টু, আক্তারুল আলম সুমন, নাজমুল ইসলাম বাবু, তানভির হাসান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET