খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)পন্য বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত আটলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ পন্য বিক্রি করা হয়।
টিসিবির পন্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিরুজ্জামান মালী, এম এ সালাম, মাওঃ মতিউর রহমান, আলাউদ্দিন মালী, আব্দুল হালিম মুন্না,
মনিরুল ইসলাম, পতিরাম হালদার, রাশেদুল ইসলাম, মাছুরা বেগম, ফিরোজা বেগম, চায়না বেগম প্রমুখ।
Please follow and like us:









