, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ




ডুমুরিয়ায় পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২২, ২০:৩১ | 760 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার গোলনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে গাছ গুলো জব্দ করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের মৃত ননীভূষন দেবনাথের ছেলে বিশ্বজিৎ দেবনাথ জানায়, গোনালী মৌজায় তার পৈত্রিক সম্পত্তিতে মেহগনি,শিরিস গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০/২৫ টি গাছ লাগানো ছিল। কিন্তু জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপুরের দিকে একই গ্রামের সোবহান আলী সরদারের ছেলে ইমদাদুল হক মিলন ইউপি সদস্য মোক্তার হোসেনের নির্দেশে লোকজন নিয়ে গাছ গুলো কেটে ফেলে। এসংবাদে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি তারা গাছ গুলো বয়ে নিয়ে যাচ্ছে। তখন আমি ডুমুরিয়া থানা পুলিশের কাছে মোবাইল করলে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ গুলো জব্দ করে। এব্যাপারে ইমদাদুল হক মিলন বলেন,জমি তাদের হলেও গাছ গুলো আমার লাগানো। তাই আমি গাছ গুলো কেটে নিচ্ছিলাম। ডুমুরিয়া থানা পুলিশের উদ পরিদর্শক (এস আই) শাহিন বলেন,গাছ কাটার সংবাদে আমরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক করেছি এবং একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে গাছ গুলো না নেওয়ার জন্য অনুরোধ করেছি। ইউপি সদস্য মোক্তার হোসেন বলেন, বিষয়টি আমি জানি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET