, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা জখম




ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা জখম

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ১০ ২০২২, ১৯:০১ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু দারদা ফাহাদ প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়েছে। উপজেলার সদর ইউনিয়নে আরাজি ডুমুরিয়া গ্রামস্থ  সাজিয়াড়া মাদ্রাসাগামী রাস্তা সংলগ্ন কালভার্টের উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আরাজি ডুমুরিয়া গ্রামস্থ আলহাজ্ব কাজী নজরুল ইসলামের ছেলে আহত ছাত্রলীগ নেতা আবু দারদা হোসেন ফাহাদ জানান, টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে একই এলাকার শেখ জিহাদ হোসেনের সাথে তার বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন গতকাল সন্ধ্যায় ফাহাদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাজারে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে প্রতিপক্ষ জিহাদের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ৫ /৬ জন তার উপর হামলা চালায়। এতে প্রতিপক্ষের দা, লাঠি,লোহার রড ও হাতুড়ি পেটায় সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া এরপর  উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET