খুলনা জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহীদ মোল্যা সিরাজুল ইসলামের ১৯তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে শনিবার ডুমুরিয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যলয়ে আলোচনা সভা, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আবু হোসেন বাবু। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সরোয়ায় হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মোল্যা কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান, আমিনুর রহমান মোড়ল, চেয়ারম্যান দিদারুল হোসেন দিদার, জহুরুল ইসলাম আকুঞ্জি, জহুরুল হক, এম এ সালাম, আহম্মদ আলী ফকির, শাহাদাৎ হোসেন, ইকরামুল হোসেন, মোল্যা মশিউর রহমান, আঃ ছালাম, জাপা নেতা শফিউর রহমান গোলদার, শেখ মাহাবুর রহমান, ডাঃ আলম, মাষ্টার আইয়ুব হোসেন, মাহাবুর রহমান, সেলিম হালদার, শফিকুল ইসলাম খান, সরদার দৌলত হোসেন, শহিদুজ্জামান শহীদ, আজমল হুদা মিঠু, শাহানুর রহমান, গোলাম সরোয়ায়, হুমাউন কবির, আঃ গফফার, নজরুল ইসলাম, আবু বক্কার, আইয়ুব মাহমুদ, আব্দুর রশিদ, আবুল হোসেন, বাবলু রহমান, রবিউল শেখ, পারভেজ গাজী, সরদার বিল্লাল, আঃ আজিজ, জাহাতাব গাজী, শেখ সিরাজ প্রমুখ। পরে নেতৃবৃন্দ মহুরুমের কবর জিয়ারত ও তার রূহের মাগফিরাতের জন্যে দোয়া করেন।









