লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে ডুমুরিয়ায় সম্মিলিত পরিষদের উদ্যোগে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার সময় চুকনগর রয়েল স্পোর্টিং মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করেন আগরহাটি ভরত ভায়না ফুটবল একাদশ ও তালা সৈকত ফুটবল একাদশ। খেলায় তালা সৈকত ফুটবল একাদশ ১গোলে জয়লাভ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন,মাষ্টার আশুতোষ নন্দী, প্রহ্লাদ ব্রহ্ম, সরদার ওহিদুল ইসলাম। খেলার প্রধান সমন্বয়কারী ছিলেন আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির সরদার শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন সমির চন্দ্র দে গোরা, মাইকেল রায়, জয়দের আঢ্য, জয়দেব মন্ডল, গাজী আব্দুল হামিদ, বিধান তরফদার মুস্তাফিজুর রহমান পলাশ, চুকনগর সম্মিলিত পরিষদের সভাপতি রবিউল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক প্রশান্ত রায়, খেলা পরিচালনা কমিটির সভাপতি মাহামুদুল কালাম মিতু, সাধারণ সম্পাদক সম মুস্তাফিজুর রহমান টিটু, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, সম ইকবল হোসেন সালাম, সরদার মাসুদ রানা, কেএম মফিজুর ইসলাম মফিজ, শফিকুল ইসলাম, সম মাহাবুব রহমান, ইমরান হুসাইন, মেহেদী হাসান বাবলু, আকুঞ্জি আফজাল হোসেন, শেখর শীল। খেলা পরিচালনা করেন সম নাজমুল বারী। ধারা বিবরণী দেন জাকির হোসেন মিল্টন,মহির উদ্দিন মাহি, মাষ্টার রফিকুল ইসলাম।
Please follow and like us:









