ডুমুরিয়ায় রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী আব্দুল হাদীর ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর দেড়টার সময় শাহাপুর বাজার গাজী আব্দুল হাদী চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খান শাকুর উদ্দীন। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার।বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিউর রহমান নাজু, সুলতান আহম্মেদ, ইউপি চেয়ারম্যান তোহিদুজ্জামান তোহিদ প্রমুখ।









