, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল‍্যান ট্রাস্টের অর্থায়নে বিভিন্ন মঠ মন্দিরে চেক বিতরণ




ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল‍্যান ট্রাস্টের অর্থায়নে বিভিন্ন মঠ মন্দিরে চেক বিতরণ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২২, ১৮:৩৯ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল‍্যাণ ট্রাস্টের অর্থায়নে ডুমুরিয়ার বিভিন্ন মঠ মন্দির,শ্মশান,ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি ও অচ্ছল পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে শুক্রবার বিকালে কালীবাড়ি মঠ মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল বৈরাগীর সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব‍্য প্রদান করেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল‍্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি নারায়ন চন্দ্র চন্দ এমপি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া।বক্তব্য রাখেন রঘুনাথপুর ইউপি চেয়ারম‍্যান মনোজিৎ বালা, সহকারী অধ‍্যাঃ বিষ্ণু প্রসাদ মল্লিক,রংপুর ইউপি চেয়ারম‍্যান অধ‍্যক্ষ সমারেশ মন্ডল,শোভনা ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ বৈধ‍্য,কালিবাড়ি মঠ কমিটির অশোক আচ‍্যার্য,তুষার বিশ্বাস প্রমুখ।প্রধান অতিথি বলেন অসম্প্রদায়িক চেতনার বিশ্বাসী বাংলাদেশ।জাতীর জনককে হত‍্যা করে এদেশে সাম্পদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেয়েছিলো।দেশ বিরোধী চক্রান্তকারীরা বার বার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এদের বিরুদ্ধে ঐক‍্যবদ্ধ থাকতে  হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET