, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়া থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর




ডুমুরিয়া থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২১, ২০:৪৪ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুলক্রমে বিকাশ নম্বরে সেন্ড হওয়া টাকা এবং বিভিন্ন সময়ে চুরি ও হারিয়ে যাওয়া ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার উদ্ধার হওয়া টাকা এবং ওই সকল মোবাইল ফোনগুলো স্ব-স্ব মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,কুষ্টিয়া জেলার ইবি থানা এলাকার জনৈক আক্তার বানু নামের এক নারী ভুলক্রমে ডুমুরিয়া থানার জনৈক ব্যক্তির বিকাশ নম্বরে ১৯হাজার টাকা ভুলক্রমে সেন্ড করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে লোকেশন ট্রাক করে ডুমুরিয়া থানা পুলিশের সহায়তায় টাকা গুলো উদ্ধার করে টাকার প্রকৃত মালিক ওই নারীর কাছে হস্তান্তর করা হয়। এছাড়া থানার বিভিন্ন এলাকা থেকে একাধিক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন চুরি ও হারিয়ে যায়।
উক্ত মোবাইল ফোন গুলো উদ্ধারের লক্ষ্যে মালিক গণ পৃথকভাবে থানায় জিডি এন্ট্রি করেন। সে অনুযায়ী মোবাইল ফোনের আইএমই নম্বরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিকভাবে লোকেশন নির্ধারণ করা হয়। এরপর ব্যবহারকারি ব্যক্তিকে সনাক্ত করে মোবাইল ফোন গুলো উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার বিভিন্ন সময়ে চুরি/হারিয়ে যাওয়া ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোন গুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া ভুল করে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET