, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেয়া হয়েছে




ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেয়া হয়েছে

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২১, ১৮:০৭ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া গুরুতর অসুস্থ। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে দেশে চিকিৎসায় স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি না হওয়ায় বুধবার (১৮ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ভারতে নেয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, গত জুন মাসে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। রাজধানীর ল্যাবএইড স্পেসালাইজড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। এরপর তিনি পুরোপুরি সুস্থহতে পারেননি। নানা জটিলতা দেখা দেয়। ফলে এক প্রকার গৃহবন্দি জীবনযাপন করছেন। নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপাতালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিয়ে ল্যাবএইড হাসপাতালের অ্যাডভাইজার অ্যান্ড চিফ কনসালটেন্ট সার্জন এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। এরপর তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।
পারিবারিক সূত্র জানায়, ডেপুটি স্পিকারের অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দিলেও করোনা পরিস্থিতির কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় সেখানে নেয়া সম্ভব হচ্ছে না। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হচ্ছে। ডেপুটি স্পিকারকে এয়ার অ্যাম্বুলেন্সে বেনাপোল নেয়া হয়। সেখান থেকে সীমান্ত পার হয়ে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু (দমদম) বিমানবন্দর থেকে উড়োজাহাজযোগে মুম্বাই যাওয়ার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তাঁর সঙ্গে দুই মেয়ে ও এক মেয়ে জামাই যাচ্ছেন বলে জানা গেছে।
অসুস্থতার বিষয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে কয়েকদিন আগে কথা হয়। তখন তিনি বিস্তারিত না জানালেও সবার কাছে দোয়া কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET