১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঢাকাকে হারিয়ে খুলনার সপ্তম শিরোপা জয়

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০১৯, ১১:১২ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ। এর মধ্য দিয়ে মৌসুমে একটি ম্যাচেও না হারা খুলনা নিজেদের সপ্তম শিরোপা ঘরে তুললো।

২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ টানা তিন মৌসুম জাতীয় লিগের শিরোপা ঘরে তুলেছিলো খুলনা। তবে পরের আসরে রাজশাহীর কাছে শিরোপা হারায় তারা। এবার ঢাকাকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করলো নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে তাইবুর রহমানে শতকে ২৭৯ রান করে ঢাকা। তাইবুর রহমান করেন ১১০ রান। খুলনার হয়ে আবদুল হালিম ৫টি ও জিয়াউর রহমান নেন ৪টি উইকেট।

অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন নুরুল হাসান সোহান।

সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ প্রথম ইনিংস: ২৭৯ (তাইবুর রহমান ১১০, আবদুল হালিম ৫/২৭)
খুলনা বিভাগ প্রথম বিভাগ: ৩৭৯ (নুরুল হাসান সোহান ১৫০*, শুভাগত হোম ৫/৪৬)
ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংস: ২১৬ (রাকিবুল হাসান ৯৯, জিয়াউর রহমান ৫/৪৪)
খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংস: ১১৭/১ (এনামুল হক বিজয় ৭৯*, নাজমুল ইসলাম ১/৪৯)
ফলাফল: খুলনা বিভাগ ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নুরুল হাসান সোহান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET