আজ গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ অটোরিকশার ও সিএনজি শাখার ত্রি- বার্ষিক নির্বাচন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারী) অনুষ্ঠিতব্য ২০২০-২০২২ সালের এ নির্বাচন ঘিরে চালক ভোটারদের মাঝে বইছে আলোচনা ও প্রচারণা। সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের চট্ট-৭০৭ এর এ নির্বাচন ঘিরে এলাকায় দোকান পাঠ, রাস্তা ঘাটে ঝুলছে প্রার্থীদের পোষ্টার। এতে সিএনজি অটোরিকশা শাখার । ত্রি বার্ষিক নির্বাচনে সব পদে ২৮জন প্রার্থী ও ৮৫৬ জন ভোটারকে নিয়ে শুরু হয়েছে নির্বাচন। সকল প্রার্থী আশায় রয়েছেন নির্বাচনে তারা জিতবে। তবে কে জিতে কে হাড়ে দেখা যাবে নির্বাচনের ভোট গননার শেষে। আবার প্রার্থীরা কেউ কেউ তাঁদের সমর্থকদের নিয়ে ভোটার ব্যাতীত সাধারণ মানুষের সাথে কুশল ও দোয়া চাচ্ছেন।
এবার নির্বাচনে সভাপতি পদে লড়ছেন রাজা আহমদ রাজন (গোলাপ ফুল), জাপলু মিয়া (সিএনজি), ফারুক মিয়া (চেয়ার), কামরুল ইসলাম (ছাতা) । সহসভাপতি পদে মাহমদ হোসেন শুকাই (ঘোড়া), হোসেন আহমদ (বাঘ), আব্দুল হান্নান ( হরিণ)। সাধারণ সম্পাদক পদে হাজী কলিম উদ্দিন (আনারস), জাকির হোসেন জাকের (চাকা), লিটন আহমদ জানু (খাজুর গাছ), আব্দুল হান্নান লেচু (ডাব)। সহসাধারণ সম্পাদক পদে সাহেদ আহমদ ( কাপ পিরিচ), আনুর আহমদ ( মোবাইল), মুক্তা আহমদ ( বই)। সাংগঠনিক সম্পাদক পদে তাহের আহমদ এনু ( দোয়াত কলম), গোলশান আহমদ ( মটর সাইকেল), সাবলু আহমদ ( উড়ো জাহাজ)। এবং সদস্য পদে নাজিম আহমদ ( টিউব ওয়েল), রশেদ আহমদ ( ফুটবল), আব্দুল করিম ( টেবিল ফ্যান), গিয়াস উদ্দিন মতলব ( আম), রাজিব আহমদ ( ঘুড়ি), জাহেদ আহমদ ( মাছ), শামীম আহমদ শাম ( ঘড়ি), মাহি খান মালেক, আনোয়ার আহমদ ( মোরুগ), সেতাব আহমদ ( মই), তুহেল আহমদ তুলু ( তালাচাবি)।
নির্বাচন নিয়ে ঢাকাদক্ষিণ অটো টেম্পু, অটো রিক্্রা ও সিএনজি চালক শ্রমিক শাখার সভাপতি ও নির্বাচন কশিনার হিসেবে দায়িত্বে রয়েছে বাবলু আহমদ। তিনি বলেন শ্রমিকদের নির্বাচন একটি আনন্দের বিষয় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট চলবে । আশা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দেব এবং সকলেই খুশি হবে।









