, , ,

শিরোনামঃ-




তজুমদ্দিনে ডাকাতের হামলায় ৪ জেলে আহত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২০, ২৩:৩৪ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে ডাকাতির সময় জলদস্যুর হামলায় ৪ জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এসময় জেলেরা একত্রিত হয়ে ঘেরাও করে ৪ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে জেলেদের হাত থেকে ৪ ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

ডাকাত কবলিত জেলে সালাউদ্দিন মাঝী জানান, বুধবার ভোরে তজুমদ্দিনের নাগর পাটওয়ারীর চর সংলগ্ন মেঘনা নদীতে ১০/১২ জন ডাকাতের একটি দল অতর্কিতভাবে জেলে ট্রলারে হামলা চালায় । এসময় নদীতে মাছ ধরারত জেলেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করলে ডাকাতরা জেলদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে জেলেরা ৪ ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং অন্য ডাকাতরা পালিয়ে যায়। তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, সংবাদ পেয়ে গুলিবিদ্ধ চার জেলে মোঃ জসিম, ইউনুস, মোঃ বাচ্ছু, ও মহসিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ী উপজেলার সোনপুর ইউনিয়নে। গণধোলাইয়ের শিকার চার ডাকাত লক্ষিপুর রামগতি উপজেলার মোঃ শামীম. মোঃ ওসমান, মোঃ সোহেল ও মোঃ দিদারকে প্রাথমিক চিকিৎসা পর আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদেকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET