, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তালতলীতে রাখাইন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরন




তালতলীতে রাখাইন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরন

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২০, ২০:৫২ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরগুনার তালতলীতে বৃহস্পতিবার রাখাইন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসুচীর আওতায় উপজেলা প্রশাসন ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর মাঝে এ উপবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করেন।

উপজেলার ১৩টি রাখাইন পাড়ার শিক্ষার্থীদের মধ্যে যাচাই-বাচাই করে ১৩৮ শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৬শত টাকা করে ও মাধ্যমিক পর্যায়ে ১হাজার ২শত টাকা করে এবং ১শত ৫০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরনসহ অন্যান্য উপকরন বিতরণ করা হয়।

উপবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রেজবী-উল-কবির জোমাদ্দার, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মুহা. তৌফিকউজ্জামান তনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, মি. খেমংলা প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET