, , ,

শিরোনামঃ-




তালায় নিয়ন্ত্রয় হারিয়ে মাইক্রো বাস খাদে: গুরুতর আহত মা-মেয়ে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১০ ২০১৮, ২২:৩৬ | 1112 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :- তালায় খুলনা-সাতক্ষীরা সড়কের মদনপুর নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে পথচারী মা-মেয়েকে ধাক্কা দিয়েছেন সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরের মাইক্রো বাস। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে । এ ঘটনায় গুরুতর আহত মা মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করেছেন।
প্রত্যক্ষদর্শীর, সাতক্ষীরা থেকে ছেড়ে দ্রুতগামী মাইক্রোবাস (যার নং-সাতক্ষীরা ঘ-০২-০০১৩) মদনপুর বাজার এলকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মা ও মেয়ে চাপা দিয়ে খাদে পড়ে । এসময় উপস্থিত জনতা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আহত ব্যাক্তিরা হলেন, উপজেলার হাতবাস গ্রামের পলাশ দাশের স্ত্রী স্বরস্বতী দাশ (৩৫) ও তার মেয়ে ইতি দাশ (২)।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন সড়ক থেকে মাত্র ১কি.মি দুরে ফসলি জমির মাটি কেটে মোল্ল্যা বিক্রস নামক ভাটায় নিয়ে যাওয়ার সময় ট্যাক্টর থেকে ছিটকে মাটি সড়কে পড়ে। রাতে বৃষ্টি হওয়ার ফলে রাস্তাটি পিচ্ছিল হয়ে যায়। যার ফলে শনিবার দিবাগত রাত্রে সবুজ নামের এক মটর সাইকেল আরোহী নিয়ন্ত্রন হারিয়ে মারাত্নক দূর্ঘটনার স্বীকার হয়েছেন। রোববার সকালে আবার ও দূর্ঘটনার স্বীকার হলো মাইক্রো বাসটি। মাটি বহনের ফলে রাস্তা পিচ্ছিল হওয়ায় ঐ এলকা দূর্ঘটনা প্রবন এলকায় পরিণত হয়েছে ।
তালা থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল ঐ এলকাটি পরিদর্শন করেছেন এবং দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET