, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুরে বিজিবি ও ভারতীয় বিএসএফ এর কমান্ডার পর্যায়ে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত




তাহিরপুরে বিজিবি ও ভারতীয় বিএসএফ এর কমান্ডার পর্যায়ে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২০, ১৫:৩০ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জামরুল ইসলাম রেজা-
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার ও শিংল সেক্টরের ১৭০ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ওই পতাকা বৈঠক অনুষ্টিত হয়।
বুধবার সকাল থেকে একটানা বিকেল পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুনামগঞ্জ -২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র পক্ষে নেতৃত্ব প্রদান করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম আর্টিলারি ও অপরদিকে ভারতের শিংল ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব প্রদান করেন বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী রাম চন্দ্র।
সীমান্তে মাদকদ্রব্য, গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ, সীমান্তে শুন্য রেখা হতে ১৫০ গজের মধ্যে এক সারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্তের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সহকারি পরিচালক মাহবুবুর রহমান, কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রাশেদ,সুবেদার আইয়ুব খাঁন, বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের উপ অধিনায়ক, ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার, ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিজিবি-বিএসএফ এর নেতৃবৃন্দদের অংশগ্রহনে এক মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ -২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মো. মাকসুদুল আলম আর্টিলারি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিজিবি’র ব্যাটালিয়ন কমান্ডার-বিএসএফ’র নবাগত কমান্ড্যান্ড’র সাথে সৌজন্য সাক্ষাতসহ সুষ্ঠভাবে পতাকা বৈঠক সমাপ্ত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET