২৫অক্টোবর ২০২০ খ্রিঃ রবিবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া তালুকদার, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ খায়রুল আলম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম দানু, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছির আলম সুবল, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, আনোয়ার পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে ও উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষকবৃন্দ।
তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ততত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে।।
Please follow and like us:









