, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুরে ৮শত পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা সামছুল হক




তাহিরপুরে ৮শত পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা সামছুল হক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ১৭:৪৪ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তাহিরপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ৮শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য সামসুছুল হক ও তার বড় ভাই হাফেজ মো. হেলাল উদ্দিন। শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলাগাঁও, চারাগাঁও, চারাগাঁও মাঝহাটি, চারাগাঁও সংসার পাড়, জঙ্গলবাড়ী, বাসতলা, লালঘাট ও লামাকাটার গ্রামের ৮শত পরিবারের মধ্যে প্রতি পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ৪শত গ্রাম পেয়াজ ও ৫শ গ্রাম সয়াবিন তেল বিতরণ করা হয়। এসব বিতরণে সার্বিক সহযোগিতা করেন, জেলা তরুণ প্রজন্ম দলের সহ সভাপতি সাদ্দাম হোসেন রানা।

তাহিরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য হাজী সামছুল হক তার লন্ডন প্রবাসী ছেলে এমদাদুল হক মিলন ও পুত্র বধূর জন্য সবার কাছে দোয়া কামনা করে বলেন, দেশের এই সঙ্কটময় সময়ে এলাকার অসহায়দের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন, আমার সাধ্যমত এলাকার ৮শত পরিবারের মধ্যে সামান্য খাদ্যসামগ্রী বিতরণ করেছি, পর্যায়ক্রমে শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রতি ওয়ার্ডে আরো কিছু খাদ্যসামগ্রী দেয়ার চেষ্টা করবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET