, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহেরপুরের আ’লীগ নেতা জমির উদ্দীনের ইন্তেকাল এমপির শোক




তাহেরপুরের আ’লীগ নেতা জমির উদ্দীনের ইন্তেকাল এমপির শোক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২০, ১৮:৩৮ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও আ’লীগের প্রতিষ্ঠা সভাপতি জমির উদ্দীন প্রামানিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তাঁর বাড়ি তাহেরপুর পৌরসভার খয়রা মহল্লায়। বিকাল সাড়ে ৪ টায় খয়রা গ্রামের গৌরিসিংহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুম মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে ওয়ার্ড আ’লীগের প্রতিষ্ঠা সভাপতি, সাবেক কাউন্সিলর জমির উদ্দীন প্রামানিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET