, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তিনদিন ব্যাপী শাহ আরেফিন(রাঃ)ওরস ও গঙ্গাস্নান উপলক্ষ্যে আইনশৃংখলা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত




তিনদিন ব্যাপী শাহ আরেফিন(রাঃ)ওরস ও গঙ্গাস্নান উপলক্ষ্যে আইনশৃংখলা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ১২:৫৩ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২১শে মার্চ থেকে তিন দিন ব্যাপী শাহ আরেফিন(রাঃ)ওরস ও পনর্তীথ(গঙ্গাস্নান) উপলক্ষ্যে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,শান্তিপূর্ণ এবং নিরাপদ উদযাপন উপলক্ষ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমানের আহ্বানে পুলিশ সুপারের সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাহ আরেফিন মাজার কমিটির সভাপতি জালাল উদ্দিন,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব ও শাহ আরেফিন মাজার কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির,অদৈর্ত মহাপ্রভুর মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক,সদর থানার ওসি,বিশ্বম্ভরপুর থানার ওসি,তাহিরপুর থানার ওসি তদন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ২১,২২,২৩ মার্চ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাও(নবগ্রামে)পনতীর্থ গঙ্গাস্নান এবং হযরত শাহ আরেফিন(রহ.)পবিত্র ওরস অনুষ্ঠান শান্তিপূর্ণ এবং নিরাপদ উদযাপন উপলক্ষে সকল ভক্ত আশেকান পুণ্যর্থীদের বিনম্র আমন্ত্রণ এবং সকলের সহযোগিতা কামনা করেন সবাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET