, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তিন ফসলি জমি’র মাটি কেটে পুকুর খনন ফুলবাড়ীতে আইন অমান্য করে জমির শ্রেণী পরির্বতন




তিন ফসলি জমি’র মাটি কেটে পুকুর খনন ফুলবাড়ীতে আইন অমান্য করে জমির শ্রেণী পরির্বতন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২৩, ১০:৪৭ | 982 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রেনী পরির্বতন করে তিন ফসলি আবাদী জমির মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। অনুমতি ছাড়া জমির শ্রেণী পরিবর্তন করা যাবেনা এমন আইন থাকলেও তা মানছেন না কেউ।
শনিবার (৭ জানুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের নারয়নপুর পুর্ব মহেশপুর এলাকার মৃত আজমল হোসেন এর ছেলে মঞ্জুরুল ইসলাম তার আবাদী জমিতে ভেকু লাগিয়ে মাটি খনন করে পুকুর তৈরী করছেন এবং সেই মাটি ট্রাক্টরে করে বিক্রি করছে। ওই মাটি খননের কারনে একদিকে যেমন আইন অমান্য করে জমির শ্রেনী পরির্বতন করা হচ্ছে,অন্যদিকে জমির টপ সয়েল নষ্ট হচ্ছে ।
জানাগেছে,বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কমছে ফসলি/আবাদী জমি। আইন অনুযায়ী ইচ্ছে হলেই কেউ তার নিজ জমির শ্রেণী পরিবর্তন করতে পারবেন না। এ জন্য জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নেয়ার বিধান রয়েছে। মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী আবাদী জমি খনন করে শ্রেনী পরির্বতন করা যাবে না।
পুকুর খননকারী মঞ্জুরুল ইসলাম বলেন,শুধু তিনি নয় অনেকেই পুকুর খনন করছেন,এটি সামান্য ২০ শতাংশ জমিতে ছোট একটি পুকুর খনন করা হচ্ছে,মাছ খাওয়ার জন্য এতে কি সমস্যা। তিনি বলেন, বিষয়টি ইএনও,চেয়ারম্যান সহ সবাই জানেন।
এবিষয়ে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে আবগত করেছেন,তিনি সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছেন।
খয়েরবাড়ী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা রেজওয়ানুল হাসান বলেন,বিষয়টি তাকে জানিয়েছেন, তিনি নির্দেশ মোতাবেক ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহন করবেন।
বিষযটি নিয়ে কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম জানান,বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এর পরেও যদি কেউ আইন অমান্য করে করে,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET