, , ,

শিরোনামঃ-




ত্রিশালে এই প্রথম বিপি দিবস উদযাপন

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ০০:৪৫ | 932 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহের ত্রিশালে উডব্যাজার গ্রুপ ত্রিশাল ও দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট ইউনিট এর যৌথ উদ্যোগে শনিবার (২২ফেব্রুয়ারি) ত্রিশালে এই প্রথম স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) এর জন্মবার্ষিকীতে “বিপি দিবস – ২০২০” উদযাপন করা হয়েছে ।

এ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট পিটিআই ময়মনসিংহ মোঃ রকিবুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ত্রিশাল উপজেলার ভারপ্রাপ্ত সম্পাদক শাহানা আক্তার , ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মুজুরা রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ মোস্তাহেদা পারভীন মৌ, ইঞ্জিনিয়ার মোঃ সুরুজ আলী মন্ডল, সাবেক সভাপতি, দরিরামপুর মডেল সপ্রাবি ও সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস এটিএম শিহাব উদ্দিন।

বিপি দিবসের এই আয়োজনে অংশগ্রহন করে নিজেদের স্মরনীয় করে রাখে ত্রিশাল উপজেলার সাতটি ইউনিটের ছোট ছোট কাব স্কাউটরা। ইউনিট গুলো হলো: দরিরামপুর মডেল সপ্রাবি কাব স্কাউট ইউনিট বালক ও বালিকা, গন্ডখোলা সপ্রাবি কাব স্কাউট ইউনিট, চাউলাদী সপ্রাবি কাব স্কাউট ইউনিট, সাখুয়া শেখ বাজার সপ্রাবি কাব স্কাউট ইউনিট, দরিরামপুর উজানপাড়া সপ্রাবি কাব স্কাউট ইউনিট ও চিকনা মনোহর সপ্রাবি কাব স্কাউট ইউনিট।

এ ছাড়াও স্কাউটার মো: আতীকুল ইসলাম (উডব্যাজার), ইউনিট লিডার ও সহকারী শিক্ষক, দরিরামপুর উজানপাড়া সপ্রাবি, স্কাউটার মো: তৌহিদুল আনিছ খান, (উডব্যাজার), ইউনিট লিডার ও সহকারী শিক্ষক, গন্ডখোলা সপ্রাবি, স্কাউটার কামরুন নাহার (উডব্যাজার), ইউনিট লিডার ও সহকারী শিক্ষক, চাউলাদী সপ্রাবি, স্কাউটার মো: আচিরুল হক (উডব্যাজার), ইউনিট লিডার ও সহকারী শিক্ষক, ধানীখোলা সপ্রাবি, স্কাউটার শাহানারা ফেরদৌস (উডব্যাজার), ইউনিট লিডার ও সহকারী শিক্ষক, ত্রিশাল ভাটিপাড়া সপ্রাবি, স্কাউটার তানিয়া সিদ্দিকা (উডব্যাজার), ইউনিট লিডার ও সহকারী শিক্ষক, চিকনা মনোহর সপ্রাবি, স্কাউটার শেফালী আক্তার, (উডব্যাজার) ইউনিট লিডার (বালিকা) ও সহকারী শিক্ষক, দরিরামপুর মডেল সপ্রাবি, স্কাউটার মুহাম্মদ আবুল কালাম (উডব্যাজার), সহকারী শিক্ষক, দরিরামপুর মডেল সপ্রাবি, স্কাউটার মুহাম্মদ জিয়াদুল হাসান, সহকারী শিক্ষক, দরিরামপুর মডেল সপ্রাবি ও স্কাউটার মুহাম্মদ আবদুল কাইয়ুম (উডব্যাজার), ইউনিট লিডার ও প্রধান শিক্ষক, দরিরামপুর মডেল সপ্রাবি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথব পর্বে কাব স্কাউট পতাকা উত্তোলন, উপস্থিত সকলের মাঝে উডব্যাজার গ্রুপ ত্রিশাল এর পক্ষ থেকে বিপির সংক্ষিপ্ত জীবনী বিতরণ ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে দরিরামপুর মডেল সপ্রাবির প্রধান শিক্ষক স্কাউটার মুহাম্মদ আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তবে পিটিআই সুপারিনটেনডেন্ট মো: রকিবুল ইসলাম তালুকদার কাব স্কাউটদের উদ্দেশ্যে বলেন, “তোমরা কাব প্রতিজ্ঞা পাঠ করেছ আর প্রতিজ্ঞার প্রথম কথাই হল মহান আল্লাহ ও দেশের প্রতি কর্তব্য পালন। তাই মহান আল্লাহতায়ালার আদেশ, নিষেধ তোমাদের মেনে চলতে হবে। দেশ ও দেশের মানুষকে হৃদয় দিয়ে ভালবাসতে হবে। বড়দের সম্মান করতে হবে আর ছোটদের স্নেহ করতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের কথা মেনে চলতে হবে। তাহলেই তোমরা প্রকৃত মানুষ হতে পারবে আর আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।”

আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কাবদের হাতে পুরস্কার তুলে দেন ও বিপি দিবসের কেক কাটেন ও কাব শিশুদের কেক খাইয়ে দেন।

অনুষ্ঠানে শেষ পর্বে স্কাউটার শাহানারা ফেরদৌস, স্কাউটার আচিরুল হক ও স্কাউটার শেফালী আক্তার ও স্কাউটার মুহাম্মদ আবদুল কাইয়ুম এর পরিচালনায় মজার প্রতিযোগিতা “লটারীতে প্রশ্ন তুল, উত্তর দাও ও পুরস্কার নাও” অনুষ্ঠিত হয় ও উডব্যাজার গ্রুপের সৌজন্যে অংশগ্রহনকারী সকল কাবদের পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহনের জন্য শূভেচ্ছা সনদ বিতরণ করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET