২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • দলিত ও আদিবাসীদের সংবাদ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা




দলিত ও আদিবাসীদের সংবাদ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১০ ২০১৯, ১৬:৩৪ | 1079 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাসান বাপ্পি ঃ “বাচার মত বাচতে চাই; আমার অধিকার আমি চাই” এ শ্লোগানে দলিত ও আদিবাসীদের সংবাদ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নেটওয়ার্ক অব নন মেইনস্ট্রিম মার্জিনালাইজ কমিউনিটিস (এনএনএমসি) ও হেকস ইপারের সহযোগিতায় ও নেটওয়ার্কিং ফর ইনক্লুশান এমপাওয়ারমেন্ট অফ দলিত’স এন্ড নৃতাত্ত্বিক ইন দি নর্থ-ওয়েস্ট অফ বাংলাদেশ প্রকল্পের আয়োজনে বুধবার দুপুরে ঠাকুরগাঁও  ইএসডিও
কার্যালয়ের হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভপতিত্বে বক্তব্য দেন, এনএনএমসির কো অর্ডিনেটর মো: নুরুল আলম শুভ, লিঁয়াজো
অফিসার সুলতানা আফরিন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (লিগ্যাল সাপোর্ট) শাহ মো: আমিনুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক, প্রেমদীপ প্রকল্পের শাহিন, সুজন খান, প্রোগ্রাম অফিসার ঝর্না বেগম প্রমুখ।

বাংলাদেশে বসবাসরত সমতলের আদিবাসী ও দলিত মানুষদের অধিকার সমুন্নতকরন, সুরক্ষা, তাদের মানবাধিকার লংঘনের ঘটনা প্রতিরোধ ও
প্রতিকারের উদ্দেশ্যে মত বিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সম্পাদক, সাংবাদিক, প্রেমদীপ প্রকল্পের বিভিন্ন ইউনিয়নের
কিশোর-কিশোরী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET