দাগনভূঁঞা প্রতিনিধি:
“ধানের জমিতে ডাল পুতুন-পোকার আক্রমণ রোধ করুণ” প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঁঞায় রোপা আমনের আবাদে ফসলের ক্ষতিকর পোকা দমনে কৃষকদের উদ্বুদ্ধ করতে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দাগনভূঁঞা উপজেলায় জায়লস্কর ইউনিয়নে সিলোনিয়া ব্লকে এ উৎসব অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোসাররফ হোসেন খাঁন এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো:কামরুজ্জামান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নির্মল চন্দ্র সূত্রধর, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ জামাল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা আমির হোসেন, নিজাম উদ্দিন,জয়নুল আবেদীন, আবদুল্লাহ আল মারুফ, রণী মজুমদার, মোসাররফ হোসেন সহ সকল ব্লকে নিয়োজিত উপ সহকারি কৃষি কর্মকর্তা ও শতাধিক চাষী
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্চিং হচ্ছে ফসলি জমিতে লম্বা খুঁটি বা বাঁশ/ডাল পুঁতে রাখা, যাতে এসব খুঁটিতে সহজে পাখি বসতে পারে। এতে ফসলের ক্ষতিকর পোকার মথ বা কীড়া খেতে পাখির সুবিধা হয়, সঙ্গে জৈবিকভাবে পোকা দমন হয়। ফলে বালাইনাশক ব্যবহার করতে হয় না। পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না। এভাবে জমিতে স্থাপন করা খুঁটি বা গাছের ডাল লাগিয়ে পাখির বসার ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে পার্চিং। পার্চিং পদ্ধতিতে ধানের জমিতে পোকা দমন এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।









