২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দাগনভূঁঞায় প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা




দাগনভূঁঞায় প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০১৮, ২০:১৪ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দাগনভূঁঞা (ফেনী) প্রতিনিধি:
“মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধেয়” প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঁঞায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মিয়াজী ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রবীন কল্যাণ সমিতির মহাসচিব আব্দুল হালিম, দাগনভূঁঞা কেএমসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, প্রবীনদের পক্ষ থেকে আবুল ফারহা, মানবকল্যান সোসাইটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাহার প্রমুখ।

শেষে প্রবীণদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শিহাব উদ্দিন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET