, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • দাবি পুরনের আশ্বাস হাকিমপুরে (হিলি) সাংবাদিকদের কর্মসুচী স্থগিত।




দাবি পুরনের আশ্বাস হাকিমপুরে (হিলি) সাংবাদিকদের কর্মসুচী স্থগিত।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৯, ১৪:৪৩ | 929 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হিলি প্রতিনিধি-
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) সাংবাদিক লাঞ্চনাকারী এসআই মিজানুর রহমান মিজানের অপসারনসহ শাস্তির দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মসুচী স্থগিত করেছে স্থানীয় সাংবাদিকরা।

হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু জানান, গত ৯ অক্টোবর সন্ধায় মুভি বাংলা টিভি ও দৈনিক ইন্ডাষ্ট্রি পত্রিকার হিলি প্রতিনিধি সোহেল রানা স্থানীয় হীরামতি সিনেমা হলের সামনে গেলে হাকিমপুর থানার এসআই মিজানুর রহমান মিজান তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এসময় এসআই মিজান সাংবাদিক সমাজ সম্পর্কেও কুটুক্তি করে।
এদিকে সাংবাদিক সোহেল রানাকে লাঞ্চিত ও হুমকির প্রতিবাদে হাকিমপুর প্রেসক্লাবের সদস্যরা ১০ অক্টোবর জরুরী বৈঠকে এসআই মিজানের অপসারনসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করে।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন জানান, আল্টিমেটাম শেষের আগেই হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এসআই মিজানের অপসারন সহ দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন। এর প্রেক্ষিতে ১১ অক্টোবর হাকিমপুর প্রেসক্লাবে জরুরী বৈঠকের মাধ্যমে আগামী ২০ অক্টোবর পর্যন্ত কর্মসুচী স্থগিত করা হয়। ঘোষিত সময়ের মধ্যে দাবি পুরন না হলে পুনরায় কর্মসুচী গ্রহন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET